Bolbo Na

April 14, 2012

নববর্ষ

আজ পয়লা বৈশাখ।

দশ বছরের রুনু দাঁড়িয়ে আছে ফুটবল খেলার মাঠের লাগোয়া আম গাছের গুঁড়িটা ধরে। ওর মন খারাপ। বুকের ভেতরে কুলকুল করে চোখের জল মেশানো বাষ্পটা দৌড়ে বেড়াচ্ছে খালি মাঠে ফুটবলটার মতন।
রুনুর পাশের বাড়ির মেয়েটা খুব খুশি, সে আজ এক্কেবারে নতুন জামাপাপড় পরে বাবার হাত ধরে হালখাতা করতে যাবে; বাজারের চারটে দোকান থেকে রুনুর বাবার নামেও কার্ড এসেছে, হালখাতার নিমন্ত্রণ। কিন্তু তাতে তার খুব একটা আনন্দ হয়নি, সে তো সন্ধ্যেবেলায়! অনেক দেরি। তার পয়লা বৈশাখের রোমাঞ্চ জাগে সকালবেলায়; পাড়ার এই ফুটবল খেলার মাঠে।
সব বয়সের ছেলেরা আজ জমা হয়েছে এখানে। সবার পরনে নতুন জার্সি, শর্ট-প্যান্ট। চকচকে, রঙিন। অনেকে আবার চকরাবকরা দেওয়া হোরস পরেছে! সঙ্গে স্পাইক লাগানো বুট জুতো। যদিও সবার সামর্থ্য নেই সেরকম। রুনুর তো নেইই। এমনকি তার শর্ট প্যান্ট আর জার্সিটাও পুরোনো। পাঁচ ছ মাস হয়ে গেল। গতবারও বাবা বলেছিলেন, কিন্তু সেই খেলার নতুন পোষাক এবারেও হল না! সবার মাঝে একমাত্র সে-ই পুরোনো ড্রেস পরে ফুটবল খেলবে। পয়লা বৈশাখের মতন সাহিত করার দিনেও!
এবারে নববর্ষে চৈতিপিসি রুনুকে একটা নতুন জামা দিয়েছে। রুনুর মনে মনে ভীষণ ইচ্ছে ছিল, চৈতিপিসিকে জামার বদলে এক সেট জারসি-প্যান্ট কিনে দিতে বলে। কিন্তু মায়ের ভয়ে সে আর বলে উঠতে পারে নি।
কষ্ট হবে না তো কী!
পাড়ার ক্লাব ঘরটার উদ্বোধন হবে আজ। একটু পরেই। খেলার মাঠের পাশে ছোট্ট একটা জায়গায় বাঁশছালের বেড়া দিয়ে নতুন ক্লাবঘর তৈরি হয়েছে; মাথার ছাদ টালি দিয়ে ঢাকা। এই পাড়ার সুব্রতজেঠু থাকেন কলকাতায়। মস্ত বড় বাড়ি তাঁর। এবারের পয়লা বৈশাখে তাঁর হাতে ক্লাবঘরের উদ্বোধন হবে। শুধু তাইই নয়, সুব্রতজেঠু কথা দিয়েছেন, একটা ক্যারম বোর্ডও তিনি কিনে দেবেন আমাদের জন্য! তাতে রুনুর কী লাভ? রুনুতো খেলতে পারবে না! পাড়ার দাদারাই সবসময় ভিড় করে থাকবে সেই বোর্ডের চারপাশে।
একজোড়া ফুটবল খেলার নতুন ড্রেস যদি পাওয়া যেত...!
সে যাই হোক, ঠিক হল ফটবল খেলা শুরু হওয়ার আগেই উদ্বোধন করা হবে ক্লাবঘরের। তারপর মিষ্টির প্যাকেট সবার হাতে দিয়ে ফুটবল খেলা শুরু। সবারই নতুন জামা আছে, শুধু রুনুর নেই আজ। তার দুচোখের কোন চিকচিক করে উঠল, কেউ দেখে না ফ্যালে!
হঠাৎ করে সুব্রতজেঠু ডাকলেন, রুনু, এদিকে আয়।
রুনু ধীর পায়ে এগিয়ে গেল ক্লাবঘরের দিকে। সেখানে সবার ভিড়।
সুব্রতজেঠু সব্বাইকে উদ্দেশ্য করে বললেন, আজ এই ক্লাবঘরের উদ্ঘাটনে আমি আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করছি। আজ আমি সত্যিই গর্বিত। সবাই চাইছে দরজার উপর লাগানো ফিতেটা কেটে আমি এই ক্লাব শুরু করি। কিন্তু আমার ইচ্ছে এই ক্লাবের সবচেয়ে ছোট ছেলেটি ফিতে কাটুক; নতুন প্রজন্মকে দিয়ে শুরু হোক আমাদের যাত্রা। আজ আমার হয়ে সেই কাজটি করবে আমাদের ছোট্ট রুনু।
রুনু তো হতভম্ব! এ আবার কী কথা রে বাবা! চারিদিকে ভিড়। সেই ভিড়ে সাধনদা, হরিদা, বকুলদা, শান্তাকাকু, ভ্যাবলাদা,বাবলুদাসবাই থাকতে রুনু কেন? হরিদাতো এবছরে স্কুল টিমের হয়ে খেলেছে। টাট্টু ক্যাপ্টেন ছিল, সেও রয়েছে এখানে!
দুরু দুরু বক্ষে সে এগিয়ে গেল সামনে। তার দুঃখ টুক্ষ সব উড়ে গেছে হাওয়ায়। এখন গর্ব হচ্ছে নিজের উপর। সুব্রতজেঠু তার দিকে ছোট কাঁচিটা এগিয়ে দিলেন। রুনু সন্তর্পণে সেটা দিয়ে ক্লাবের দরজার গায়ে বাঁধা লাল ফিতেটা কাটার জন্য এগিয়ে যেতেই সমস্বরে সবাই চেঁচিয়ে উঠল, থ্রি চিয়ার্স ফর আমরা সবাই’’!...
আজ পয়লা বৈশাখ।



April 14, 2012

Narayan Debnath : Get well soon !

সুস্থ হয়ে উঠুন নারায়ন দেবনাথ !

 ছিয়াশি বছরের বর্ষীয়ান নারায়ন দেবনাথ কিডনি সংক্রমণে অসুস্থ, এবং হাসপাতালে শয্যাশায়ী. হাঁদা-ভোঁদা, নন্টে-ফন্টে, বাঁটুল দি গ্রেট এবং আরো অসংখ্য কমিকস চরিত্রের এই স্রষ্ঠা গত পঞ্চাশ বছর ধরে আমাদের দিয়ে এসেছেন অনাবিল আনন্দ. ছাত্র জীবনে এক নিঃশ্বাসে পড়ে ফেলতাম মনে আছে. উত্তেজিত হয়ে উঠতাম হাঁদা-ভোঁদার অসাধারণ কার্যকলাপে, অথবা নন্টে-ফন্টের বা হাঁদা-ভন্দার দুষ্টুমিতে. শুধু তাই-ই নয়, নারায়ন দেবনাথ ১৫০০-এর ও বেশি কমিক্স সৃষ্ঠি করেছেন, যাঁর কাহিনি, পটকথা এবং আঁকা তাঁর নিজের মস্তিস্ক প্রসূত! এ-ও এক বিশ্বরেকর্ড.
অধুনা বংলাদেশে জন্মানো মুক্তপন্থী এই শিল্পী গত রোববারে কিডনি এবং অন্যান্য বার্ধক্যজনিত রোগে অসুস্থ পড়েছেন এবং এখন তিনি কলকাতার এক বেসরকারী হাসপাতালে ভর্তি আছেন. 
বড় আনন্দের কথা এই যে, পশ্চিমবঙ্গ সরকার তাঁর চিকিত্সার খরচা বহন করবার প্রতিশ্রুতি দিয়েছেন, শুধু তাই নই, তিনি আমরণ মাস প্রতি দশ হাজার টাকা করে মাস খরচাও পাবেন.
আমরা নতুন বছরের প্রাক্কালে কিংবদন্তি এই শিল্পীর দীর্ঘ জীবন কামনা করি.
নারায়ণ দেবনাথ শিগগিরই সুস্থ হয়ে উঠুন. আমরা আরো বাঁটুল চাই, নন্টে-ফন্টের মন খারাপ, হাঁদা-ভোঁদারাও ভালো নেই...

..............................................................................................................

The Ownership

It was a hot and humid summer 15 years back. I was working with a very small outdoor advertising agency in Kolkata with a dream to be better than myself. I had to go to Burdwan on and off to pursue services to my clients.
On return by train to Kolkata, I bought a pack of cigarette and a Bengali Daily to read while traveling. There was a train coming from Delhi side with lots of empty berths inside, and without considering anything I occupied one of them. I put my backpack and the cigarette pack along with my newspaper on the side upper berth and sat on a window seat just below my belongings.
A person, around 50, with a smiley face came few minutes later and sat on the same seat just in front of me. He might be a little younger than my father, quite fair and with an eye glass and thin mustache; I thought he is back from the train toilet. Now, the train moved on. As there were no restrictions on smoking inside the train, after few minutes, I started smoking from the cigarette packet kept on the seat; and then opened the newspaper. Going through the headlines on the cover, I turned the next page. There was a surprise to see that the man is taking out a cigarette from the same packet I took few second back. I kept myself quite. Then he took an inside page of the newspaper very calmly from my hand and started reading. This is a very usual behavior in West Bengal, and one newspaper can be shared among more persons than the number of pages the daily has! I, however, kept myself in line, but felt annoyed a bit, not because of newspaper, but for sharing a tobacco without concerning me. I got the packet for Rupees 19!
The train was half way mark. I got a cup of tea from a station and went back to 'my seat'. The man is still reading the paper, this time back page. I opened my cigarette pack and saw one cigarette is gone. I presumed that he was surely took the vanished one. Too much! Got another smoke and the man asked me, 'where are you going?'
'Kolkata,' I replied.
'Do you live in Kolkata?' His eyes were still into an article.
'Nah… I am from Murshidabad, working at Kolkata.'
'OK, I very good'.
Very frankly speaking, those were very common words and I was not interested to talk to him at all. He got my cigarette without taking my permission! I turned back to the outside.
'Read the newspaper. I have to get down now as I have reached my station.' He took another cigarette from the packet and getting ready to rebuke his baggage beneath the seating area.
I was furious. He took at least four cigarettes from my packet! But could not tell anything, he was smart enough to get the way done whatever he wanted.
'You can keep the newspaper with you', I answered. May be I was rough at that time.
He smiled and said, 'Thanks for this. Actually I don't read newspaper much. But habit is a bigger than desire. You keep the paper,' the man lifted his things and stood firmly.
'This is disgusting!' I told myself. After snatching many cigarettes, he is now merciful to me with my won newspaper! But said nothing, I wanted to let him went away.
He left the train; and I left my anger on another way. I was tired. I wanted to go in the toilet before step down my destination. I stood up. Suddenly I saw the cigarette pack and the newspaper I bought were kept untouched on the side upper seat!
The man was not there. But I can see the face of the man here, even today.

No comments:

Post a Comment