Friday, April 13, 2012

Narayan Debnath : Get well soon !



সুস্থ হয়ে উঠুন নারায় দেবনাথ!





ছিয়াশি বছরের বর্ষীয়ান নারায় দেবনাথ কিডনি সংক্রমণে অসুস্থ, এবং হাসপাতালে শয্যাশায়ীহাঁদা-ভোঁদা,নন্টে-ফন্টে,বাঁটুল দি গ্রেট এবং আরও অসংখ্য কমিকস চরিত্রের এই স্রষ্ঠা গত পঞ্চাশ বছর ধরে আমাদের দিয়ে এসেছেন অনাবিল আনন্দছাত্রজীবনে এক নিঃশ্বাসে পড়ে ফেলতাম মনে আছেউত্তেজিত হয়ে উঠতাম হাঁদাভোঁদার অসাধারণ কার্যকলাপে, অথবা নন্টে-ফন্টের বা হাঁদাভোঁদার দুষ্টুমিতেশুধু তাই-ই নয়, নারায় দেবনাথ ১৫০০-এর ও বেশি কমিকস সৃষ্ঠি করেছেন, যেগুলির কাহিনি, পটকথা এবং আঁকা তাঁর নিজের মস্তিস্ক প্রসূত! এ-ও এক বিশ্বরেকর্ড
        অধুনা বংলাদেশে জন্মানো মুক্তপন্থী এই শিল্পী গত রোববারে কিডনি এবং অন্যান্য বার্ধক্যজনিত রোগে অসুস্থ পড়েছেন এবং এখন তিনি কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন
           বড় আনন্দের কথা এই যে,পশ্চিমবঙ্গ সরকার তাঁর চিকিৎসার খরচা বহন করবার প্রতিশ্রুতি দিয়েছেন, শুধু তাই নয়,তিনি আমরণ মাস প্রতি দশ হাজার টাকা করে মাসখরচাও পাবেন
           আমরা নতুন বছরের প্রাক্কালে কিংবদন্তি এই শিল্পীর দীর্ঘ জীবন কামনা করি
          নারায়ণ দেবনাথ শিগগিরি সুস্থ হয়ে উঠুনআমরা আরও বাঁটুল চাই আজ নন্টে-ফন্টের মন খারাপ,হাঁদা-ভোঁদারাও ভাল নেই...

1 comment:

  1. Asadharan ei manushtir cirokalin sustota kamona kori.

    ReplyDelete