Sunday, March 23, 2014
Wednesday, November 20, 2013
Sachin... Sachin...
আর
যা যা হল, কিন্তু কেউ জানতি পারল না
পিচ
প্রণাম করে সচিন তেন্ডুলকর ড্রেসিংরুমে ফিরে যাওয়ামাত্র কয়েক জন ছুটে এসে ঘিরে
ফেলল ওয়াংখেড়ের বাইশ গজ। তার কয়েক সেকেন্ড পরেই টেলিভিশনের পর্দায় ব্রেকিং
নিউজ রাজ ঠাকরে ঘোষণা করেছেন, ওয়াংখেড়ের যে পিচে সচিন শেষ বার ব্যাট করলেন,
সেখানে সচিনস্থল প্রতিষ্ঠা করা হবে। মাতোশ্রী টাওয়ার্সের কাছে কি তবে হার মানতে
চলেছে শিবসেনা ভবন? এই প্রশ্নটা ভাল ভাবে ওঠার আগেই উদ্ধব ঠাকরের মুখপাত্র
জানালেন, প্রতি বছর ১৬ নভেম্বরকে তাঁরা সচিন তেন্ডুলকর দিবস হিসেবে ঘোষণা করার
দাবি জানাচ্ছেন। তাঁদের প্রয়াত প্রতিষ্ঠাতার পদাঙ্ক অনুসরণ করে প্রতি বছর ১৬
নভেম্বর বিদেশি গাড়ির ওপর শুল্ক মকুব করে দেওয়া হবে।
প্রধানমন্ত্রীর
দফতর থেকে তখনও সচিনকে ফোনে ধরার চেষ্টা চলছে। তারই মধ্যে যৌথ সাংবাদিক সম্মেলন
করে কংগ্রেসের দিগ্বিজয় সিংহ আর বিজেপি-র রবিশঙ্কর প্রসাদ জানালেন, অমর্ত্য সেন
এবং লতা মঙ্গেশকর, দু’জনেরই
ভারতরত্ন কেড়ে নিয়ে দুটোই সচিনকে দেওয়া হোক, তাঁরা সরকারের কাছে যৌথ ভাবে এই
দাবি জানাচ্ছেন। দিল্লিতে নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। যৌথ
সাংবাদিক সম্মেলনের খবর পেয়েই তিনি টেলিফোনে মেসেজ রেকর্ড করে ফেললেন ‘দিল্লির
নির্বাচনে জিতে আমি মুখ্যমন্ত্রী হলে পুরস্কারের নাম বদলে সচিনরত্ন করে দেব, আর
প্রথম পুরস্কার পাবেন ভারতমাতা। সচিনের মতো তিনিও তো এত বছর ধরে একাই সব সইছেন।’
কেন সচিন তেন্ডুলকর তাঁর সহখেলোয়াড়দের তুলনায় অনেক বেশি রান করেছেন, এবং কেন
তাঁকে লোকপাল বিলের আওতায় আনা হবে না, এই প্রশ্নের উত্তর না পেয়ে অণ্ণা হজারে
অনশনে বসলেন। কপিল সিব্বল জানালেন, সচিন বিষয়ে ফেসবুক বা টুইটারে কোনও তির্যক
মন্তব্য করলেই তথ্যপ্রযুক্তি আইনে জেলে পুরে দেওয়া হবে। পি চিদম্বরম
তিরুভাল্লুভারের কবিতার উদ্ধৃতি দিয়ে বললেন, এনডিএ-র আমলে সচিনের গড় রান ইউপিএ-র
আমলের তুলনায় অনেক খারাপ। পরিসংখ্যান নিয়ে সন্ত্রাসবাদ চালানোর বিজেপি-র
অপচেষ্টা ধরা পড়ে গেছে।
ততক্ষণে
আমদাবাদে পরবর্তী জনসভায় পৌঁছে গিয়েছেন নরেন্দ্র মোদী। আজ তাঁর ভাষণে স্বভাবতই
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নেই, আলেকজান্ডারও নেই। তিনি বললেন, ‘গুজরাতের
গর্বিত সন্তান সচিনভাই তেন্ডুলকর দিয়াগো মারাদোনার লেগস্পিন সামলেছেন, গ্যারি
কাসপরভের বাউন্সারও তাঁকে দমিয়ে রাখতে পারেনি। এক বার মাইক টাইসনের বলে আম্পায়ার
বিল গেটস তাঁকে বোল্ড দেওয়ায় তিনি আম্পায়ারকে বলেছিলেন, ওহে লোকে তোমার
আম্পায়ারিং নয়, আমার ব্যাটিং দেখতে এসেছে। আমিও দিল্লির শাহজাদাকে বলছি, লোকে
তোমার প্রধানমন্ত্রিত্ব নয়, আমার শাসন দেখতে এসেছে।’
পটনা থেকে নীতীশ কুমার বললেন, মোদী যে শুধু খুনি, তা-ই নয়, মিথ্যাবাদীও। নয়তো
গ্রেসের মতো এক জন ইংরেজের কথা তিনি সচিনের মতো ভারতীয়র মুখে বসাতেন না।
রাহুল গাঁধীর দিকে সাংবাদিকদের এগোতে দেখেই তাঁকে প্রায় জোর করে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়। দরজা বন্ধ হওয়ার আগে তাঁর মুখ থেকে যেটুকু শোনা গিয়েছে, তা এই রকম ‘ক্রিকেট ইজ আ স্টেট অব মাইন্ড। ভারতরত্ন ননসেন্স, এক্ষুনি ছিঁড়ে ফেলে দেওয়া দরকার। সচিনের যদি জুপিটারের এসকেপ ভেলোসিটি থাকত, তবে...’ সনিয়া গাঁধী বললেন, ‘প্রধানমন্ত্রীর প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। তিনিই এই সরকারের প্রধান।’ প্রধানমন্ত্রী উত্তরে মৌনী ছিলেন।
রাহুল গাঁধীর দিকে সাংবাদিকদের এগোতে দেখেই তাঁকে প্রায় জোর করে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়। দরজা বন্ধ হওয়ার আগে তাঁর মুখ থেকে যেটুকু শোনা গিয়েছে, তা এই রকম ‘ক্রিকেট ইজ আ স্টেট অব মাইন্ড। ভারতরত্ন ননসেন্স, এক্ষুনি ছিঁড়ে ফেলে দেওয়া দরকার। সচিনের যদি জুপিটারের এসকেপ ভেলোসিটি থাকত, তবে...’ সনিয়া গাঁধী বললেন, ‘প্রধানমন্ত্রীর প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। তিনিই এই সরকারের প্রধান।’ প্রধানমন্ত্রী উত্তরে মৌনী ছিলেন।
উত্তেজনা
থেকে দূরে থাকেনি পশ্চিমবঙ্গও। মুখ্যমন্ত্রী সোমবার ১৮ নভেম্বর ছুটি ঘোষণা করলেন।
একই সঙ্গে জানালেন, ডিসেম্বরে কলকাতায় ক্রিকেট উৎসব হবে। উদ্বোধনী অনুষ্ঠানে
উপস্থিত থাকবেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেব। কোন
কোন দল খেলবে, তা স্থির করবে সিলেকশন কমিটি তাতে রয়েছেন ফুটবলার প্রশান্ত
বন্দ্যোপাধ্যায়, শিল্পী শুভাপ্রসন্ন এবং গায়ক নচিকেতা। উৎসবে যেতে অস্বীকার
করলেন সব্যসাচী চক্রবর্তী। ডিসেম্বর অবধি কলকাতার সব ট্রাফিক সিগনালে সচিনের
বিদায়ী বক্তৃতা বাজানো হবে।
শিক্ষামন্ত্রী জানালেন, রাজ্যের স্কুল-কলেজ স্তরের সব অঙ্ক বই থেকে ১০ সংখ্যাটি উঠিয়ে দেওয়া হচ্ছে। উচ্চশিক্ষা বিষয়ক কমিটি থেকে পদত্যাগ করলেন এক শিক্ষাবিদ। তবে তিনি জানিয়েছেন, তাঁর পদত্যাগের সঙ্গে এই সিদ্ধান্তের কোনও সম্পর্ক নেই, তিনি নিজস্ব ব্যস্ততার কারণেই এই দায়িত্ব বহন করতে অপারগ। আরাবুল ইসলাম বললেন, একটা ষোলো বছরের ছেলে নাকে ওয়াকার ইউনুসের বাউন্সার খেয়েও খেলে যেতে পারে, আর আমি জগ ছুড়ে মারলেই অশান্তি? সুব্রত মুখোপাধ্যায় বললেন, সচিন তাজা ছেলে।
শিক্ষামন্ত্রী জানালেন, রাজ্যের স্কুল-কলেজ স্তরের সব অঙ্ক বই থেকে ১০ সংখ্যাটি উঠিয়ে দেওয়া হচ্ছে। উচ্চশিক্ষা বিষয়ক কমিটি থেকে পদত্যাগ করলেন এক শিক্ষাবিদ। তবে তিনি জানিয়েছেন, তাঁর পদত্যাগের সঙ্গে এই সিদ্ধান্তের কোনও সম্পর্ক নেই, তিনি নিজস্ব ব্যস্ততার কারণেই এই দায়িত্ব বহন করতে অপারগ। আরাবুল ইসলাম বললেন, একটা ষোলো বছরের ছেলে নাকে ওয়াকার ইউনুসের বাউন্সার খেয়েও খেলে যেতে পারে, আর আমি জগ ছুড়ে মারলেই অশান্তি? সুব্রত মুখোপাধ্যায় বললেন, সচিন তাজা ছেলে।
বহু
ক্ষণ পর্যন্ত আলিমুদ্দিন স্ট্রিটে কোনও সাংবাদিক না পৌঁছনোয় বুদ্ধদেব ভট্টাচার্য
নিজেই সাংবাদিক সম্মেলন ডেকে বললেন, আমাদের মানুষের কাছে যেতে হবে, গিয়ে বোঝাতে
হবে। কী বোঝাবেন, সেই প্রশ্নের উত্তর দেননি তিনি। রেজ্জাক মোল্লা বললেন, কাম্বলি
ধরতে পারে না, সচিন ধরতে গেছে।
দেশ জুড়ে যখন সচিন উন্মাদনা চলছে, দালাল স্ট্রিটে ধস নামল। এক দিনে সেনসেক্সের রেকর্ড পতন হল। ট্রেড অ্যানালিস্টরা জানালেন, সচিনের বিদায়ী ভাষণে দেশের আর সবাই যেমন আবেগতাড়িত হয়ে পড়েছেন, ‘ইনভেস্টর্স সেন্টিমেন্ট ইজ অলসো হার্ট’। রামগোপাল বর্মা টুইট করলেন, তিনি সচিনের বায়োপিক বানাতে চান, এবং নামভূমিকায় অভিনয় করবেন আমির খান। আমির জানালেন, ডিসেম্বরেই টেলিভিশনে আসছে নতুন সিরিজ ‘জয়তে সচিন’ সচিন তেন্ডুলকরের খেলা দেখতে গিয়ে কত মানুষকে কত যন্ত্রণা সইতে হয়েছে, তা তুলে ধরবেন তিনি। প্ল্যানচেটে এলেন ঋ তুপর্ণ ঘোষ। বললেন, সচিনের গলাটা অমিতাভ বচ্চনকে দিয়ে ডাব করিয়ে নিতে হবে। রজনীকান্ত জানালেন, তাঁর পরের ছবিতে তিনি একশো জন সচিনের ভূমিকায় অভিনয় করছেন। খেলা মঙ্গলগ্রহের বিরুদ্ধে। মহাকাশ থেকে মঙ্গলযান জানাল, পিচে একটা ঘাসও নেই, ফলে টেস্টের প্রথম দিন থেকেই বল ঘোরা নিশ্চিত। শোভা দে কলাম লিখলেন, দি আনবিয়ারেবল শর্টনেস অব বিইং সচিন তেন্ডুলকর।
পুনশ্চ: এই লেখা প্রেসে যাওয়ার সময় খবর এল, কংগ্রেস ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তাদের প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করেছে। সচিন তেন্ডুলকর।
দেশ জুড়ে যখন সচিন উন্মাদনা চলছে, দালাল স্ট্রিটে ধস নামল। এক দিনে সেনসেক্সের রেকর্ড পতন হল। ট্রেড অ্যানালিস্টরা জানালেন, সচিনের বিদায়ী ভাষণে দেশের আর সবাই যেমন আবেগতাড়িত হয়ে পড়েছেন, ‘ইনভেস্টর্স সেন্টিমেন্ট ইজ অলসো হার্ট’। রামগোপাল বর্মা টুইট করলেন, তিনি সচিনের বায়োপিক বানাতে চান, এবং নামভূমিকায় অভিনয় করবেন আমির খান। আমির জানালেন, ডিসেম্বরেই টেলিভিশনে আসছে নতুন সিরিজ ‘জয়তে সচিন’ সচিন তেন্ডুলকরের খেলা দেখতে গিয়ে কত মানুষকে কত যন্ত্রণা সইতে হয়েছে, তা তুলে ধরবেন তিনি। প্ল্যানচেটে এলেন ঋ তুপর্ণ ঘোষ। বললেন, সচিনের গলাটা অমিতাভ বচ্চনকে দিয়ে ডাব করিয়ে নিতে হবে। রজনীকান্ত জানালেন, তাঁর পরের ছবিতে তিনি একশো জন সচিনের ভূমিকায় অভিনয় করছেন। খেলা মঙ্গলগ্রহের বিরুদ্ধে। মহাকাশ থেকে মঙ্গলযান জানাল, পিচে একটা ঘাসও নেই, ফলে টেস্টের প্রথম দিন থেকেই বল ঘোরা নিশ্চিত। শোভা দে কলাম লিখলেন, দি আনবিয়ারেবল শর্টনেস অব বিইং সচিন তেন্ডুলকর।
পুনশ্চ: এই লেখা প্রেসে যাওয়ার সময় খবর এল, কংগ্রেস ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তাদের প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করেছে। সচিন তেন্ডুলকর।
বিধিবদ্ধ বিজ্ঞপ্তি: এই
লেখার সব নাম, চরিত্র, ঘটনা এবং স্থান কাল্পনিক। বাস্তবের সঙ্গে কোনও মিল
অনভিপ্রেত এবং নিছকই কাকতালীয়।
(সচিন
তেন্ডুলকরের ক্রিকেট অবসর নেওয়ার পরে আনন্দবাজার পত্রিকায় অমিতাভ গুপ্তর লেখা।)
Tuesday, March 19, 2013
Event First
Mar 19, 1953: First Academy Awards telecast on NBC
On this night in 1953, for the first time, audiences are able to sit in their living rooms and watch as the movie world’s most prestigious honors, the Academy Awards, are given out at the RKO Pantages Theatre in Hollywood, California.
Organized in May 1927, the Academy of Motion Picture Arts and Sciences was envisioned as a non-profit organization dedicated to the advancement of the film industry. The first Academy Awards were handed out in May 1929, in a ceremony and banquet held in the Blossom Room of the Hollywood Roosevelt Hotel. The level of suspense was nonexistent, however, as the winners had already been announced several months earlier. For the next 10 years, the Academy gave the names of the winners to the newspapers for publication at 11 p.m. on the night of the awards ceremony; this changed after one paper broke the tacit agreement and published the results in the evening edition, available before the ceremony began. A sealed envelope system began the next year, and endures to this day, making Oscar night Hollywood’s most anticipated event of the year.
Public interest in the Oscars was high from the beginning, and from the second year on the ceremony was covered in a live radio broadcast. The year 1953 marked the first time that the Academy Awards were broadcast on the fledgling medium of television. The National Broadcasting Company (NBC) TV network carried the 25th annual awards ceremony live from Hollywood’s RKO Pantages Theatre. Bob Hope was the master of ceremonies, while Fredric March, a two-time Academy Award winner for Best Actor (for 1932’s Dr. Jekyll and Mr. Hyde and 1946’s The Best Years of Our Lives), presented the awards. The statuette for Best Picture went to Cecil B. DeMille’s The Greatest Show on Earth, while John Ford won Best Director for The Quiet Man. Winners in the top two acting categories were Gary Cooper (High Noon) and Shirley Booth (Come Back, Little Sheba).
Hope, a star of stage and screen who tirelessly performed in United Service Organization (USO) shows for American troops during World War II, would become a mainstay of the new TV medium. He was also the most venerated Academy Awards host, playing MC no fewer than 18 times between 1939 and 1977. NBC broadcast the Oscars until 1961, when the American Broadcasting Company (ABC) took over for the next decade, including the first awards broadcast in color in 1966. Although NBC briefly regained the show in the early 1970s, ABC came out on top again in 1976 and has broadcast every Academy Awards show since. The network is under contract to continue showing the Oscars until 2014.
Ratings for the Academy Awards have been notoriously uneven, with larger audiences tending to tune in when box-office hits are nominated for high-profile awards such as Best Picture. When Titanic won big in 1998, for example, the Oscar telecast drew 55 million viewers; the triumph of The Lord of the Rings: The Return of the King in 2004 drew 44 million. The 80th Academy Awards ceremony, held in February 2008, drew the lowest ratings since 1953, with a total of about 32 million viewers--just 18.7 percent of America’s homes--tuned in to the telecast. Analysts blamed the relative obscurity of the Best Picture nominees--the winner, No Country For Old Men, made a relatively puny $64 million at the box office--and the lingering effects of a Hollywood writers’ strike for the poor viewer turnout.
Saturday, April 14, 2012
Abraham Lincoln Dies.
Apr 15, 1865 : President Abraham Lincoln dies
President Abraham Lincoln, the 16th president of the United States, dies from an assassin’s bullet. Shot by John Wilkes Booth at Ford’s Theater in Washington the night before, Lincoln lived for nine hours before succumbing to the severe head wound he sustained.
Lincoln’s death came just after the surrender of Confederate General Robert E. Lee’s army at Appomattox Court House, Virginia. Lincoln had just served the most difficult presidency in history, successfully leading the country through civil war. His job was exhausting and overwhelming at times. He had to manage a tremendous military effort, deal with diverse opinions in his own Republican party, counter his Democratic critics, maintain morale on the northern home front, and keep foreign countries such as France and Great Britain from recognizing the Confederacy. He did all of this, and changed American history when he issued the Emancipation Proclamation, converting the war goal from reunion of the nation to a crusade to end slavery.
Now, the great man was dead. Secretary of War Edwin Stanton said, “Now, he belongs to the ages.” Word spread quickly across the nation, stunning a people who were still celebrating the Union victory. Troops in the field wept, as did General Ulysses S. Grant, the overall Union commander. Perhaps no group was more grief stricken than the freed slaves. Although abolitionists considered Lincoln slow in moving against slavery, many freedmen saw “Father Abraham” as their savior. They faced an uncertain world, and now had lost their most powerful proponent.
Lincoln’s funeral was held on April 19, before a funeral train carried his body back to his hometown of Springfield, Illinois. During the two-week journey, hundreds of thousands gathered along the railroad tracks to pay their respects, and the casket was unloaded for public viewing at several stops. He and his son, Willie, who died in the White House of typhoid fever in 1862, were interred on May 4.
Noboborsho
নববর্ষ
আজ পয়লা বৈশাখ।
দশ বছরের রুনু দাঁড়িয়ে আছে ফুটবল খেলার মাঠের লাগোয়া আম গাছের গুঁড়িটা ধরে। ওর মন খারাপ। বুকের ভেতরে কুলকুল করে চোখের জল মেশানো বাষ্পটা দৌড়ে বেড়াচ্ছে খালি মাঠে ফুটবলটার মতন।
রুনুর পাশের বাড়ির মেয়েটা খুব খুশি, সে আজ এক্কেবারে নতুন জামাপাপড় পরে বাবার হাত ধরে হালখাতা করতে যাবে; বাজারের চারটে দোকান থেকে রুনুর বাবার নামেও কার্ড এসেছে, হালখাতার নিমন্ত্রণ। কিন্তু তাতে তার খুব একটা আনন্দ হয়নি, সে তো সন্ধ্যেবেলায়! অনেক দেরি। তার পয়লা বৈশাখের রোমাঞ্চ জাগে সকালবেলায়; পাড়ার এই ফুটবল খেলার মাঠে।
সব বয়সের ছেলেরা আজ জমা হয়েছে এখানে। সবার পরনে নতুন জার্সি, শর্ট-প্যান্ট। চকচকে, রঙিন। অনেকে আবার চকরাবকরা দেওয়া হোরস পরেছে! সঙ্গে স্পাইক লাগানো বুট জুতো। যদিও সবার সামর্থ্য নেই সেরকম। রুনুর তো নেইই। এমনকি তার শর্ট প্যান্ট আর জার্সিটাও পুরোনো। পাঁচ ছ মাস হয়ে গেল। গতবারও বাবা বলেছিলেন, কিন্তু সেই খেলার নতুন পোষাক এবারেও হল না! সবার মাঝে একমাত্র সে-ই পুরোনো ড্রেস পরে ফুটবল খেলবে। পয়লা বৈশাখের মতন সাহিত করার দিনেও!
এবারে নববর্ষে চৈতিপিসি রুনুকে একটা নতুন জামা দিয়েছে। রুনুর মনে মনে ভীষণ ইচ্ছে ছিল, চৈতিপিসিকে জামার বদলে এক সেট জারসি-প্যান্ট কিনে দিতে বলে। কিন্তু মায়ের ভয়ে সে আর বলে উঠতে পারে নি।
কষ্ট হবে না তো কী!
পাড়ার ক্লাব ঘরটার উদ্বোধন হবে আজ। একটু পরেই। খেলার মাঠের পাশে ছোট্ট একটা জায়গায় বাঁশছালের বেড়া দিয়ে নতুন ক্লাবঘর তৈরি হয়েছে; মাথার ছাদ টালি দিয়ে ঢাকা। এই পাড়ার সুব্রতজেঠু থাকেন কলকাতায়। মস্ত বড় বাড়ি তাঁর। এবারের পয়লা বৈশাখে তাঁর হাতে ক্লাবঘরের উদ্বোধন হবে। শুধু তাইই নয়, সুব্রতজেঠু কথা দিয়েছেন, একটা ক্যারম বোর্ডও তিনি কিনে দেবেন আমাদের জন্য! তাতে রুনুর কী লাভ? রুনুতো খেলতে পারবে না! পাড়ার দাদারাই সবসময় ভিড় করে থাকবে সেই বোর্ডের চারপাশে।
একজোড়া ফুটবল খেলার নতুন ড্রেস যদি পাওয়া যেত...!
সে যাই হোক, ঠিক হল ফটবল খেলা শুরু হওয়ার আগেই উদ্বোধন করা হবে ক্লাবঘরের। তারপর মিষ্টির প্যাকেট সবার হাতে দিয়ে ফুটবল খেলা শুরু। সবারই নতুন জামা আছে, শুধু রুনুর নেই আজ। তার দু’চোখের কোন চিকচিক করে উঠল, কেউ দেখে না ফ্যালে!
হঠাৎ করে সুব্রতজেঠু ডাকলেন, ‘রুনু, এদিকে আয়।’
রুনু ধীর পায়ে এগিয়ে গেল ক্লাবঘরের দিকে। সেখানে সবার ভিড়।
সুব্রতজেঠু সব্বাইকে উদ্দেশ্য করে বললেন, ‘আজ এই ক্লাবঘরের উদ্ঘাটনে আমি আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করছি। আজ আমি সত্যিই গর্বিত। সবাই চাইছে দরজার উপর লাগানো ফিতেটা কেটে আমি এই ক্লাব শুরু করি। কিন্তু আমার ইচ্ছে এই ক্লাবের সবচেয়ে ছোট ছেলেটি ফিতে কাটুক; নতুন প্রজন্মকে দিয়ে শুরু হোক আমাদের যাত্রা। আজ আমার হয়ে সেই কাজটি করবে আমাদের ছোট্ট রুনু।’
রুনু তো হতভম্ব! এ আবার কী কথা রে বাবা! চারিদিকে ভিড়। সেই ভিড়ে সাধনদা, হরিদা, বকুলদা, শান্তাকাকু, ভ্যাবলাদা,বাবলুদা—সবাই থাকতে রুনু কেন? হরিদাতো এবছরে স্কুল টিমের হয়ে খেলেছে। টাট্টু ক্যাপ্টেন ছিল, সেও রয়েছে এখানে!
দুরু দুরু বক্ষে সে এগিয়ে গেল সামনে। তার দুঃখ টুক্ষ সব উড়ে গেছে হাওয়ায়। এখন গর্ব হচ্ছে নিজের উপর। সুব্রতজেঠু তার দিকে ছোট কাঁচিটা এগিয়ে দিলেন। রুনু সন্তর্পণে সেটা দিয়ে ক্লাবের দরজার গায়ে বাঁধা লাল ফিতেটা কাটার জন্য এগিয়ে যেতেই সমস্বরে সবাই চেঁচিয়ে উঠল, ‘থ্রি চিয়ার্স ফর ‘আমরা সবাই’’!...
আজ পয়লা বৈশাখ।
Friday, April 13, 2012
April 14, 1966 : Nandalal Bose Dies.
April 14, 1966
Nandalal Bose Dies.
Born in 1882 in Bihar, Nandalal Bose rose to become one of modern India's most important artists. Influenced by the Tagore family and the murals of Ajanta, his classic works include paintings of scenes from Indian mythologies, women and village life. Nandalal used to use a variety of subjects and material, especially subjects chosen from Ramayana, Mahabharata, Hindu mythologies, Budhhist Jataka and life of Lord Budhha and also from nature and human life.
Through his discoveries and experiences, he was able to present India with the modern face of art, while keeping the innate, indigenous roots intact. He was the first Indian artist to react meaningfully to the various linguistic facets of the Indian art tradition. He was selected as the principal of Kalabhavan (Art Department) at Shantiniketan by Rabindranath Tagore and was awarded with ‘Padma Vibhushan’ by Government of India in 1954. Bose designed the emblems of highest awards like ‘Padma Shri’, ‘Padma Bhushan’, ‘Bharatha Ratna’ on request of then Prime Minister of India Jawaharlal Nehru. Nandalal Bose was bestowed with several awards and accolades. Several universities conferred honorary Doctorates on him.
He passed away in 1966 at the age of 83.
Narayan Debnath : Get well soon !
সুস্থ হয়ে উঠুন নারায়ণ দেবনাথ!
ছিয়াশি বছরের বর্ষীয়ান নারায়ণ দেবনাথ কিডনি সংক্রমণে অসুস্থ, এবং হাসপাতালে শয্যাশায়ী। হাঁদা-ভোঁদা,নন্টে-ফন্টে,বাঁটুল দি গ্রেট এবং আরও অসংখ্য কমিকস চরিত্রের এই স্রষ্ঠা গত পঞ্চাশ বছর ধরে আমাদের দিয়ে এসেছেন অনাবিল আনন্দ। ছাত্রজীবনে এক নিঃশ্বাসে পড়ে ফেলতাম মনে আছে। উত্তেজিত হয়ে উঠতাম হাঁদাভোঁদার অসাধারণ কার্যকলাপে, অথবা নন্টে-ফন্টের বা হাঁদাভোঁদার দুষ্টুমিতে। শুধু তাই-ই নয়, নারায়ণ দেবনাথ ১৫০০-এর ও বেশি কমিকস সৃষ্ঠি করেছেন, যেগুলির কাহিনি, পটকথা এবং আঁকা তাঁরই নিজের মস্তিস্ক প্রসূত! এ-ও এক বিশ্বরেকর্ড।
অধুনা বংলাদেশে জন্মানো মুক্তপন্থী এই শিল্পী গত রোববারে কিডনি এবং অন্যান্য বার্ধক্যজনিত রোগে অসুস্থ পড়েছেন এবং এখন তিনি কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন।
বড় আনন্দের কথা এই যে,পশ্চিমবঙ্গ সরকার তাঁর চিকিৎসার খরচা বহন করবার প্রতিশ্রুতি দিয়েছেন, শুধু তাইই নয়,তিনি আমরণ মাস প্রতি দশ হাজার টাকা করে মাসখরচাও পাবেন।
আমরা নতুন বছরের প্রাক্কালে কিংবদন্তি এই শিল্পীর দীর্ঘ জীবন কামনা করি।
নারায়ণ দেবনাথ শিগগিরি সুস্থ হয়ে উঠুন। আমরা আরও বাঁটুল চাই। আজ নন্টে-ফন্টের মন খারাপ,হাঁদা-ভোঁদারাও ভাল নেই...
Subscribe to:
Comments (Atom)


















